শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপির উদ্যোগে সাতকানিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির উদ্যোগে সাতকানিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৭৯

চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নে অবস্থিত আবু হুরাইরা (রহ.) হেফজখানা ও এতিমখানার মাঠে মার্দাশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহসানুল মৌলা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য বশির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমুদুল হক সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আবদুস ছামাদ, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও আনোয়ার হোসেন চৌধুরী এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিমুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্দাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সিকদার এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। আমাদের সকলকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় সাতকানিয়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com