মাকসুদ আল নাজির | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় টাংগাইল,গাজীপুর ও নারায়ণগঞ্জের সাথে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (১৮ ডিসেম্বর) টাংগাইল পৌর উদ্যানে দুপুর থেকেই শুরু হয় এই আয়োজন। এতে অংশ নেন টাংগাইলের বিভিন্ন উপজেলার বিএনপি নেতা ও কর্মীরা।উপস্থিত ছিলেন সুলতান সালাহউদ্দিন টুকু, এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ বিএনপির শীর্ষ নেতারা।
এসময় ৩১ দফা সম্পর্কিত নানান আলোচনা ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এর পর অনলাইনে যুক্ত হন জনাব তারেক রহমান।জনাব তারেক রহমান এসময় তাকে বিভিন্ন ব্যাক্তির করা প্রশ্নের জবাব দেন।রাস্ট্র এবং আন্তর্জাতিক নানান বিষয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়।সফলতার সাথে বিকেলের দিকে শেষ হয় কর্মশালা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com