শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোতাল্লিব সরকার বকুল জনান,আমি পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ৪৯৪ এর সাধারণ সম্পাদক।

আপনারা জানেন, আমি রাজনীতির পাশাপাশি সুনামের সহিত বৈধ ভাবে ব্যবসা বানিজ্য করে আসেতেছি। এছাড়াও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শ্রমিকদের সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সুনামের দায়িত্ব পালন করিতেছি। একটি চক্র আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ক্যারিয়ারে ইর্ষান্বিত হয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে অপপ্রচারকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।

সংবাদ সম্মেলনের এসময় পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রানা শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা গণমাধ্যমকর্মীরা ও পৌর এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com