এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি হোসেনপুর: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হোসেনপুর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা নাগরিক কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেসক্লাব কার্যালয়ে আজ অনুষ্টিত এক শোকসভায় হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব ও বাংলা দৈনিক এর প্রতিনিধি এ.কে. এম. মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি, ফরিদ উদ্দিন আহমদ,সিনিয়র সহ সভাপতি তাশারফ শাহী, সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুখপত্র পত্রিকার প্রতিনিধি ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির,সাংগঠনিক সস্পাদক ও দেশ প্রতিদিনের,প্রতিনিধি ,তপন কুমার সরকারসহ ক্লাবের সকল সাংবাদিক প্রসংসা করে বলেন,বেগম খালেদা জিয়ার সাহসী নেত্রীত্ব, রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশ আজ একজন রাষ্ট্রনায়ককে হারাল। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। সকল সাংবাদিক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com