শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন

বরগুনা প্রতিনিধি :-   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন
১৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলায় ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে আমতলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন এবং তাদের সাথে আমাদের কোন বিভাজন নেই।আমতলীর মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। এবারও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেবেন বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, দেশে সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তাই বরগুনা-১ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হবে। দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত নন, তারা ১২ ফেব্রুয়ারি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আপনাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির কোনো ব্যক্তিগত বিরোধ নেই।

নির্বাচনের ফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারেক জিয়ার আগমন ও খালেদা জিয়ার প্রস্থান একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। জনগণের ভোটে বিএনপি বিপুল আসনে বিজয়ী হবে। এ সময় তিনি বলেন, আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। তিনি দাবি করেন, অতীতের তুলনায় বিএনপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়ের মানুষ আরও নিরাপদে বসবাস করতে পারবে।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, আপনারা অতীতে যেমন ছিলেন, বিএনপি ক্ষমতায় এলে আরও ভালো ও শান্তিতে থাকবেন। তিনি তাদের নির্দ্বিধায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়তে চায়। ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সভায় আমতলী তালতলী আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মতিয়ার রহমান তালুকদারের পুত্র কবীর তালুকদারসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com