শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিচারকের পুত্র হত্যার প্রতিবাদ, গাইবান্ধায় বার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিচারকের পুত্র হত্যার প্রতিবাদ, গাইবান্ধায় বার অ্যাসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন
৪১

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমনকে হত্যা ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে রোববার দুপুরে গাইবান্ধা আদালত চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন থেকে বিচারকদের নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

অ্যাড. এটিএম শরিফুজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, অ্যাড. আব্দুল হালিম প্রামানিক পিপি, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, অ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, অ্যাড. সাঈদ আল আসাদ, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সরওয়ার হোসেন বাবুল প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com