শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন
২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরইমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, আমরা ধারণা করছি, কেউ পরিকল্পিতভাবে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।
বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা অনেকটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে ব্যাংকের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে এটি নাশকতা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com