শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় রাষ্ট্রীয় স্বার্থে নদীর পাড়ে জমে থাকা মাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা-র সরাসরি তত্ত্বাবধানে গত ৪ মে ২০২৫ তারিখে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধন্তি ইউনিয়ন ভূমি অফিসের প্রধান নায়েব জনাব জাহাঙ্গীর এর নেতৃত্বে, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার জনাব মনসুরসহ ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান ফুরফুরি ট্রেডার্স-এর জন্য নির্ধারিত স্থান সীমানা নির্ধারণ করেন এবং লাল নিশান দ্বারা চিহ্নিত করেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪ (ফোর) লেন মহাসড়কসহ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় মাটি উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে নদীর পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা মাটির স্তুপ কমে নদীর প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক থাকবে। এতে বর্ষা মৌসুমে জলযান চলাচলে সুবিধা হবে এবং নদীর পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে।
জানা গেছে, এই প্রকল্পের জন্য নির্ধারিত মূল্যের ভিত্তিতে মাটি উত্তোলনের অনুমতি চাওয়া হয় প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান CHSIETC-SLGC-PDL JV-এর পক্ষে আবেদনকারী মোঃ মিনাল, কর্তৃক। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন মাটি কাটার অনুমতি প্রদান করে।
এ প্রসঙ্গে ফুরফুরি ট্রেডার্স এর প্রতিনিধি মোঃ আহসানুল হক বলেন…..(তখন নোমান ভাইয়ের বক্তব্যটা প্রচার হবে)
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মাটি উত্তোলনের পর উক্ত জমির মালিকানার কোনো দাবি প্রতিষ্ঠান করতে পারবে না এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের জন্যও তা উপকার বয়ে আনবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com