শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিজিবি কর্তৃক ৬০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ও ৫০১ জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজিবি কর্তৃক ৬০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ও ৫০১ জন গ্রেফতার

চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেপ্তার ও প্রায় ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭১ হাজার ৩৪০ বোতল ফেন্সিডিল, পৌনে ১০ কেজি হোরোইন,  ২ কেজি কোকেন, ১২ হাজার ১২৭ বোতল মদ, ২ হাজার ৯ কেজি গাঁজা, ২৪ হাজার ৪৭৮ পিস ইয়াবা, ১২ লাখ ৯৮ হাজার ৩ পিস ভায়াগ্রা ট্যবলেটসহ বিভিন্ন মালামাল আটক করেছে। এ সময় ৫০১ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও একটি পিস্তুল, ৬টি এয়ারগান, ৭ কেজি গানপাউডার, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ’  সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিজিবি সীমান্তে কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আকরাম ও সহকারি অধিনায়ক মো. রফিকুল ইসলাম সব বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com