গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বিজিবি সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক এ যাবৎ কালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার নামক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ২৩৭ টি গরু ও ৫৩ টি মহিষ আটক করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com