শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে “মাদকের কুফল ও প্রতিরোধে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল ও সুমাইয়া ম্যাডাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজিদুল হাসান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ সরকার, অধ্যক্ষ জহুর আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মিয়া ইয়ার মোহাম্মদ খালেদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সবুজ মিয়া, আজিমুন ইসলাম জুন, সৃষ্টি বেগম, নাবিহা, প্রিহা, জাকির হোসেন ও আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে কম্পিউটার, বাইসাইকেল, টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com