শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিতারা ইউপি’র বুধুন্ডা গ্রামে উঠান বৈঠকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

সবুর খাঁন, কচুয়াঃ   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিতারা ইউপি’র বুধুন্ডা গ্রামে উঠান বৈঠকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ
৬৬

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বুধুন্ডা, বাতাপুকুরিয়া ও সাঝিরপাড় গ্রামে বিতারা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যেগে উঠান বৈঠকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১২ ই জানুয়ারী সোমবার বুধুন্ডা উত্তর পাড়া জোহর আলী প্রধানীয়া বাড়ীতে ০২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রধান ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির মোল্লা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ সভানেত্রী নাজমুন নাহার বেবী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, উঃ সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ০৩ নং বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শহীদ উল্ল্যাহ ভূইয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রী শান্তা ইসলাম পপি, বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মোঃ সবুর খাঁন, সহ বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, ০২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম তালুকদার, যুবদল নেতা রফিকুল ইসলাম, সহ সভাপতি রবিউল বেপারী, কৃষক দলের সভাপতি আলী আকবর, মোঃ আব্দুল হালিম, দুলাল প্রধান, জাহাঙ্গীর হোসেন মুন্সী, আলাউদ্দীন, মহিউদ্দীন, ০৩ নং বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ আবু ইউসুফ বকাউলসহ বিতারা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার জনগন উপস্থিত ছিলেন।

পরিশেষে, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com