শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদ্যানন্দের “১ টাকায় কুরবানির বাজার” উদ্বোধন 

ইসমাইল ইমন চট্টগ্রাম   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যানন্দের “১ টাকায় কুরবানির বাজার” উদ্বোধন 
৩৪

“দান নয়, সম্মানের অধিকার”— এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে ‘১ টাকায় কুরবানির বাজার’। যে বাজার থেকে শনিবার চট্টগ্রাম নগরীর ৫ শতাধিক ছিন্নমূল দরিদ্র পরিবার মাত্র ১ টাকা নামমাত্র মুল্যে খাদ্যসামগ্রী ক্রয় করেছেন। প্রতি পরিবার কমপক্ষে ৬০০-৭০০ টাকার বাজার পেয়েছেন।

২৩ মে সকাল ১১ টায় গরীবের এই সুপারশপ উদ্বোধন করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সরেজমিনে দেখা যায়, চাল,ডাল,চিনি,,সুজি,ডিম,তেল,কাপড়,ব্যাগ সহ প্রায় ১৭ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল একটা সুপারশপ। যেখানে মাত্র ১ টাকা দিয়ে ১কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে ১ টাকায় ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লি: তেল কিংবা ১ টাকায় ৪ প্যাকেট নুডলস। প্রতি পরিবার ১০ টাকার ডামি কয়েন দিয়ে ৭০০ টাকার মতো পণ্যসামগ্রী নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারছেন।

মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন অভাবী মানুষের কাছে এবারের ঈদকে আরও অর্থবহ করে তুলতে এই আয়োজন করেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এখানে গ্রহীতারা নিজের পছন্দ অনুযায়ী, স্বাধীনভাবে এবং সর্বোচ্চ সম্মানের সাথে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নির্বাচন করতে পারছেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন “দরিদ্র মানুষদের নাগরিক সম্মান অক্ষুন্ন রেখে সাহায্য করার যে অভিনব পদ্ধতি বিদ্যানন্দ চালু করেছে সেটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একইসাথে অর্থনৈতিক মন্দার এই সময়ে ঈদ পালন করার জন্য তারা যে অভাবী মানুষের পাশে নামমাত্র মুল্যে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় নিয়ে দাঁড়িয়েছে সেটার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করছি বিদ্যানন্দের এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে”

আয়োজকরা বলেন “এই আয়োজন শুধু সহায়তা নয়, বরং সম্মান ও আত্মমর্যাদা রক্ষার এক অনন্য প্রচেষ্টা। বিদ্যানন্দ বিশ্বাস করে, সাহায্য এমন হওয়া উচিত যেখানে গ্রহীতার মর্যাদা অটুট থাকে এবং তারা নিজেকে সমাজের একজন সম্মানিত অংশ হিসেবে অনুভব করতে পারেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন,

“আমরা চাই না কেউ সাহায্য নিতে গিয়ে অস্বস্তি বোধ করুক। ঈদ সবার জন্য আনন্দের—এই আনন্দ যেন সম্মানের সাথে প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।”

এই উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করে—সহযোগিতা শুধু দান নয়, এটি সম্মান ও ভালোবাসা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।

বিদ্যানন্দ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে একসাথে আমরা একটি সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com