শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো ভ্যানচালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহাজামাল (৬০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শাহাজামাল বাকসা সুন্দরপুর এলাকার মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় অটো ভ্যানচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজামাল রাতে নিজের অটো ভ্যানটি চার্জে দিয়েছিলেন সোমবার সকালে অটো ভ্যানটির চার্জার খুলে বাসায় অন্য রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com