শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩৩৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
৪১

রোববার মিশিগান স্টেটের ওয়ারেন সিটির হলমিছ পার্কে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুলের সঞ্চালনায় বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ সাহেদুল হক, মোহাম্মদ সুলেমান, আনোয়ার কামাল, সেলিম আহমদ, নজরুল রহমান সহ উক্ত সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যরা। এছাড়া ও বনভোজনে উপস্তিত ছিলেন সিলেট, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট এবং মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ছাড়া ও ব্যাবসায়ী, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অংগ সংগঠনের নেতারা সহ অফিসিয়াল ডেলিগেট, কাউন্সিলর বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বনভোজনে কয়েক হাজার মানুষের মিলনমেলায় একটি মিনি বাংলাদেশে পরিণত হয়।


বনভোজনের আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা যেখানে শিশু, নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। এছাড়া র‍্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো গাড়ি সৌজন্যে পেট্রা টাইটেল এজেন্সি। এছাড়া ছিলো আরো অনেক পুরস্কার। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য ছিলো মজাদার খাবারের আয়োজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com