শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিয়ে বাড়িতে লঙ্কাকাণ্ড, পুলিশের ওপর হামলা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ে বাড়িতে লঙ্কাকাণ্ড, পুলিশের ওপর হামলা
১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কনের বাড়িতে অবরুদ্ধ বরপক্ষকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় বিয়ে বাড়ির ৫৯ জন ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে সাব-ইন্সপেক্টর রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেন।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ। তিনি জানান, বিয়ে বাড়িতে পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর ও কাজে বাধা দেয়াসহ আরও বেশ কিছু অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এতে মোট ৫৫৯ জনকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের হাজিপাড়া গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে গেটে টাকার লেনদেন ও ভাত নরম হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনা ঘটলে বরপক্ষের লোকদের অবরুদ্ধ করা হয়।

পরদিন শুক্রবার দিবাগত রাতে কনের বাড়িতে অবরুদ্ধ হওয়া লোকজনকে উদ্ধার করতে যায় পুলিশ। এসময় কনেপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com