আসাদুজ্জামান তালুকদার নেত্রকোণা জেলা : | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে বৃদ্ধাকে মারপিট ও ফলজ বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয়ে কাপাসাটিয়া গ্রামের তানিয়া আক্তারের দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায়, বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মোঃ নুর জামাল, সহযোগী একই গ্রামের মোঃ সোহরাব আল ও বুলবুল মিয়া ব্যক্তি ফাতেমা আক্তার নামে এক অসহায় বৃদ্ধাকে মারধর করে গুরুতরভাবে আহত করেছে। একই সাথে তারা বেআইনিভাবে বৃদ্ধার মালিকানাধীন প্রায় ৩ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে।
তার দায়েরকৃত অভিযোগে আরো উল্লেখ করেন যে, এ ধরনের কর্মকাণ্ড আইন-শৃঙ্খলার চরম অবনতি নির্দেশ করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকারকে হুমকির মুখে ফেলে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে অভিযুক্ত নূরজামালের কাছে জানতে চাইলে তিনি জানান যে, বৃদ্ধা মহিলা বাজারে আসা লোকজনকে সবসময় গালিগালাজ করেন। ওইদিন আমাকে বৃদ্ধা ফাতেমা প্রথমে চড় মারেন, পরে রাগের মাথায় আমিও মেরেছি। আমি কয়েকটা গাছ কেটেছি, সবগুলো কাটিনি। আমি বাজার ইজারা নিয়েছি, ওই মহিলা বাজারের জায়গা জোরপূর্বক দখল করে আছেন। আমারা চাই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।
বৃহস্পতিবার ভুক্তভোগী ফাতেমা আক্তার নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে স্বশরীরে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এঘটনায় বিচার দাবি করলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com