মো:সৌরব বেতাগী বরগুনা :- | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
১০ জানুয়ারি, শনিবার, বিকালে বরগুনার উত্তর লাকুরতলায় বিশ্ব পরিবেশ রক্ষা দিবস উপলক্ষে সোনারবাংলা পরিবেশ ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“পরিবেশ রক্ষায় আইন নয়, সামাজিক সচেতনতা বেশি জরুরি” বিষয়ক অনুষ্ঠেয় বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন সোনারবাংলা পরিবেশ ক্লাবের সভাপতি মোহাম্মাদ হেদায়েত উল্লাহ্। বিচারকের দায়িত্ব পালন করেন সংগ্রাম বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এবং টেকনিক্যাল অফিসার মো. নুরুজ্জামান।
বিতর্কের পক্ষে ছিলেন সিকদার গোলাম রাব্বির নেতৃত্বে মোহাইমিনুল ইসলাম সৌরভ ও রিমা আক্তার। বিপক্ষে ছিলেন মো. নাদীম মল্লিকের নেতৃত্বে জান্নাত জুঁই ও সানজিদা আক্তার।
বিতর্কের ফলাফলে বিপক্ষ দল চ্যাম্পিয়ন ও পক্ষ দল রানারআপ স্থান অর্জন করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দলনেতা সিকদার গোলাম রাব্বি।
এসময় সোনারবাংলা ইয়ুথ ক্লাবের অর্থ ও পরিকল্পনা সম্পাদক মো. রাজিব হোসেন, দফতর ও গ্রন্থাগার সম্পাদক জুবায়ের হোসেন জিহাদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নুরুল হক আব্দুল্লাহ, সিরাক বিডির প্রকল্প ব্যবস্থাপক মো. শফিউল্লাহ লিমন, স্মার্ট প্রকল্পের মাঠকর্মী মো. ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনারবাংলা পরিবেশ ক্লাবটি সোনারবাংলা ইয়ুথ ক্লাবের একটি শাখা সংগঠন। পরিবেশ ক্লাবে সংগ্রাম এনজিও বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম চলমার রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com