শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:    |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে গোয়াইনঘাট প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
৩৯

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি আব্দুল মালিক, সাবেক সভপতি এম.এ মতিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সদস্য মারজানুল ইসলাম জুনেদসহ অন্যান্য সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব দেশের গণমাধ্যমে উন্নয়নমূলক বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা আশা করি এর মাধ্যমে দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com