শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশ্ব সিলেট সম্মেলন এবার মিশিগানে অনুষ্ঠিত হবে

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্ব সিলেট সম্মেলন এবার মিশিগানে অনুষ্ঠিত হবে
১৭

বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে সিলেটের ইতিহাস ঐতিহ্য ভাষাও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী আগস্টের ১৬-১৭ তারিখে মিশিগান ষ্টেটের ট্রয় সিটির আমেরিকান পোলিশ কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব সিলেট সম্মেলন ২০২৫।

এই সম্মেলনকে সামনে রেখে রোববার ১২ই এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনর সাহাব আহমেদ সুমিন, সভাটি সঞ্চালনা করেন সম্মেলনের মেম্বার সেক্রেটারি এম এ চৌধুরী ছায়েম। সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিক এবং কমিউনিটি বিশিষ্ট জনেরা তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন।

কনভেনর সাহাব আহমেদ সুমিন সম্মেলনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সম্মেলনের মেম্বার সেক্রেটারি এম এ চৌধুরী ছায়েম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সিলেট সম্মেলনের কো- কনভেনর সৈয়দ মুইন দিপু, কো-কনভেনর মিনহাজ রাসেল চৌধুরী, কো- কনভেনর দেলোয়ার আনসার সহ আরো অনেকে। আয়োজকরা বিশ্ব সিলেট সম্মেলনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com