বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক সাবের আহমদ আসগারীর প্রথম জানাজা চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্পন্ন
চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারীর প্রথম নামাজে জানাজা বুধবার বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল খ্যাত চট্টগ্রাম প্রেস ক্লাবে তাঁর সহযোদ্ধারা তাঁকে শেষ বিদায় জানান। প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো চীফ মোঃ শাহ নওয়াজ, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। জানাযা পরিচালনা করেন শাহ...
১১
চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সাবের আহমদ আসগারীর প্রথম নামাজে জানাজা বুধবার বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল খ্যাত চট্টগ্রাম প্রেস ক্লাবে তাঁর সহযোদ্ধারা তাঁকে শেষ বিদায় জানান। প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসস চট্টগ্রাম ব্যুরো চীফ মোঃ শাহ নওয়াজ, প্রেস ক্লাবের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।
জানাযা পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অঞ্জন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক, মাহবুব উর রহমানসহ অনেক সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে মরহুমের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।