এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | শনিবার, ২৩ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকার সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দ্রুত আরোগ্য কামনায় হোসেনপুরে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ৷ গত বৃহস্পতিবার তিনি ঢাকায় অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ হোসেনপুর উপজেলার কুড়িমারা সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিএনপি নেতারা এ দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ২৩ আগস্ট শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মাওলানা আমিনুল ইসলাম এ দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহব্বায়ক উজ্জ্বল মিয়া, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, রুবেল মিয়াসহ আর ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com