শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলীয়াবাদ-রাধিকা সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। বিশেষ করে আলীয়াবাদ গোলচত্বরসহ সড়কের বেশ কিছু পয়েন্টে বৃষ্টির পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় মাটি সরে গিয়ে বড় বড় গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা।
সরেজমিনে দেখা গেছে, সাম্প্রতিক বৃষ্টিতে সড়কের পাশ দিয়ে পানি নামার সময় আলীয়াবাদ গোলচত্বর সংলগ্ন অংশের একাংশ দেবে গেছে। পিচ ঢালাই করা রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শুধু গোলচত্বরই নয়, এই সড়কের আরও কয়েকটি স্থানে বৃষ্টির পানির তোড়ে রাস্তার কিনারা ধসে সরু হয়ে গেছে, ফলে যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে এলাকাবাসী মনে করছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com