শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৃহস্পতিবার গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহস্পতিবার গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস
১৯

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাঁওতাল হত্যা দিবস। তিন সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের বিচার ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে শোক মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সাঁওতালরা।

দিবসটি উপলক্ষে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির দুটি অংশ পৃথক পৃথকভাবে শোক মিছিল, সমাবেশ, মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এক অংশ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তন ও অপর অংশ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার মোড়ে কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ, চিনিকল কর্তৃপক্ষ ও প্রভাবশালীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ত্রিমুখী সংঘর্ষে মঙ্গল মার্ডি, রমেশ টুডু ও শ্যামল হেমরম নিহত হন। এছাড়াও ৩০ সাঁওতাল ও ৬ পুলিশ আহত হন। আহত অনেক সাঁওতাল এখন পঙ্গু অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা নির্যাতনের ঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com