এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেগমগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদ্দাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, মহত্ত্ব ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয়ভাবে শাহাদাত হোসেন সাদ্দাম একজন সমাজসেবী ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় তার ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন শাহাদাত হোসেন সাদ্দাম। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন ও সেবার মান আরও বৃদ্ধি করতে কাজ করতে চান।
তিনি বেগমগঞ্জ ইউনিয়নবাসীর নিকট দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com