মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধী | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় চরমোন্তাজের রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায় অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার দ্রুত , সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, দেশনেত্রীর অসুস্থতার কারণে সারাদেশের মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই প্রার্থনা সভার মাধ্যমে তারা তাঁর প্রতি সমর্থন ও প্রর্থনা জানাতে চেয়েছেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় প্রত্যাবর্তন কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com