নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ মাতৃকার কল্যাণ কামনায় ওমানে কতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবক দল ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল হোসেন এর উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৫, বাদ এশা নামাজের পর ওমানের সোহার কোরআনিক সেন্টারে এ কতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন। আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্য দোয়া করা প্রবাসী বাংলাদেশিদের নৈতিক দায়িত্ব।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com