শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতকাপা ইউনিয়ন বিএনপর সদস্য সচিবকে বহিস্কারের দাবী।

গাইবান্ধা প্রতিনিধি   |   শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতকাপা ইউনিয়ন বিএনপর সদস্য সচিবকে বহিস্কারের দাবী।
১১

পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শিমুল মিয়াকে বহিস্কারের দাবী জানিয়েছে দলের ত্যাগী নেতা-কর্মীরা। জানা গেছে,২০২৩ সালে পলাশবাড়ী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ৬নং বেতকাপা ইউনিয়ন বিএনপির কমিটিতে মোঃ নুরুন্নবী মৃধাকে আহবায়ক ও মোঃ শিমুল মিয়াকে সদস্য সচিব করে একটি কমিটি দেয়া হয়।

কমিটি দেয়ার পর থেকেই সদস্য সচিব মোঃশিমুল মিয়া গোপনে পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের এমপি উম্মেকুলছুম স্মৃতি সাথে সখ্যতা গড়ে তুলে এবং সাবেক যুবলীগ সভাপতি ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও যুবলীগ নেতা পল্লবসহ একাধিক নেতার সাথে সম্পর্ক গড়ে তুলে এলাকায় মাদক ও জুয়ার ব্যবসা চালিয়ে দলের সুনাম ক্ষুন্ন করে।এছাড়াও সে এমপি এবং আওয়ামীলীগ-যুবলীগনেতাদের সাথে ছবি উঠে নিজেকে যুবলীগনেতা পরিচয় দিত।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ওই সকল ছবি ভাইরাল হলে দলের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শিমুল মিয়াকে কমিটি থেকে বহিস্কার ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের জোর দাবী জানিয়েছে। এব্যপারে দলের বিক্ষুদ্ধ ত্যাগী নেতা-কর্মীরা গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক ও সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল সহ জেলা নেতৃবৃন্দের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com