শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে উপকূল দিবস পালিত ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে উপকূল দিবস পালিত ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি
২৭

‘জলবায়ূ ঝুঁকিতে থাকা উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা বলি, উপকূলের সংকটও সম্ভাবনার কথা বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তাবিত উপকূল দিবস পালিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াত উপকূলবাসীদের স্মরণে র‌্যালি, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে।

বেতাগী উপজেলা সিভিক ফোরাম এসসিজিজিপি প্রকল্পের আওতায় উপজেলা সিভিক ফোরামের সভাপতি আসাদুল ইসলাম চিনুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা মো: মহিউদ্দীন। এ সময় ১২ নভেম্বরের মহা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বর্ণনা দিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, গণমাধ্যম কর্মি মহসিন খান। বক্তব্য রাখেন, গণমাধ্যম কর্মি আব্দুস সালাম সালাম সিদ্দিকী, সাইদুল ইসলাম মন্টু, লায়ন শামীম সিকদার, প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, কামাল খান ও হোসেন সিপাহী প্রমুখ। অনুষ্ঠানে উপকূল সুরক্ষা ও ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com