শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত
১৯

বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় বেতাগী পৌর অডিটোরিয়াম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব ডা. সুলতান আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. আফজালুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা।

মাওলানা আবু জাফর মো. সালেহ, সাবেক জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা।মো. আসাদুজ্জামান আল মামুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। এম. হাসিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরগুনা জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেন, দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ ও যোগ্য নেতৃত্বের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার আমীর জনাব সাইদুল ইসলাম সোহরাব এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা জনগণের প্রতি আহ্বান জানান, আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com