শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে ব্রাকের উদ্যোগে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে ব্রাকের উদ্যোগে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ
৮৬

প্রান্তিক কৃষকদের পতিত জমি আবাদে উৎসাহিত করতে বরগুনার বেতাগীতে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।

বুধবার (৬ মে) দুপুর ১২ টায় বেতাগী ব্র্যাক অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: শহিদুজ্জামান কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি এ সময় কৃষকদের নিয়ম মেনে চাষাবাদ ও পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) কৃষ্ণ পদ মন্ডল, শাখা ব্যবস্থাপক (দাবি) মো: হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) দিপঙ্কর সরকার, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ¦ হাবীবুর রহমান সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলায় ৪০ জন কৃষকের মাঝে ২ কেজি করে ৮০ কেজি ‘আলোরণ’ হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।

তাছাড়াও ৩৪০ জন কৃষকদের মাঝে জন প্রতি ১ প্যাকেট করে ১২ ধরনের ৩৫০ প্যাকেট সবজি বীজও বিতরণ করা হয়। এর মধ্যে বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙ্গা, করলা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক ও মরিচ রয়েছে।

এতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে কৃষক আব্দুল লতিফ হাওলাদার,আব্দুল খালেক, উমা বসু ও ছালমা খানম আশাবাদ ব্যক্ত করেন।

ব্র্যাক বেকাগী অফিস জানায়, প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে এবং পতিত জমিকে উৎপাদনের আওতায় আনতেই এই উদ্যোগ। আধুনিক ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা আরও লাভবান হবেন বলে তারা আশাবাদী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com