মো:সৌরব বেতাগী প্রতিনিধি :- | বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার বেতাগীতে (১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার) বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-বেতাগী উপজেলা শাখার ১৩তম বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত আলোচনা সভা ও আনন্দ উৎসব দারুণভাবে সম্পন্ন হয়েছে। বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃফোরকান ইসলাম ইমরাতের সঞ্চালনায় বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃশাহাদাত হোসেন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার বশীর গাজী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান ডবলু, বেতাগী পৌর বিএনপি সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান,বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল সিকদার,কালের কন্ঠ প্রতিনিধি কামাল খান, বেতাগী উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃহাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জামাল খান, আমার সংবাদ প্রতিনিধি মোঃ সুজন,রুপালী বাংলাদেশ প্রতিনিধি জসিম উদ্দিন,বাংলাদেশ টুডে প্রতিনিধি আরিফ সুজন, মাতৃভূমির প্রতিনিধি সিদ্দিকুর রহমান রিজন ও সদস্য রিপনসহ বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিক আপনারা হচ্ছেন জাতির আয়নার দর্পন।একটি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা আপনারাই মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। তা থেকে পেপার কাটিং করে সমস্যা সমাধানের জন্য উন্নয়ন মূলক ব্যবস্থা গ্রহন করা হয়। সাংবাদিকদের দাবি,অধিকার ও মর্যাদা রক্ষায় আমাদের এই ঐক্যবদ্ধ পথচলা কথা জানিয়েছেন ফোরামের সভাপতি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com