শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে সুশাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কমিউনিটি সংলাপ ও উপকরণ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে সুশাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কমিউনিটি সংলাপ ও উপকরণ বিতরণ
২৩

বরগুনার বেতাগীতে স্থানীয় সুশাসন, জলবায়ু ঝুঁকি ও নাগরিক সেবা প্রাপ্তির বৈষম্য বিষয়ে এক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত ও দুর্যোগ মোকাবেলায় সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষাদ অডিটোরিয়ামে তৃণমূল জণগোষ্ঠির অংশ গ্রহনের মাধ্যমে জলবায়ূ সুশাসন শক্তিশালী করণ (এসসিজিজিপি) প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃণমূল অভিজ্ঞতায় জলবায়ূ ন্যয্যতা ও জলবায়ূ সুশাসন শীর্ষক কমিউনিটি সংলাপ এবং উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।
উপজেলা সিভিক ফোরামের সভাপতি আসাদুল ইসলাম চিনুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেল প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মো. মহিউদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী, গণমাধ্যম কর্মি, ক্ষুদ্র কৃষক, সচেতন সাগরিক, জলবায়ূ পরিবর্তন জনিত কারণে ক্ষত্রিগ্রস্থ জনগোষ্ঠি অংশ গ্রহন করেন।
ওয়েভ ফাউন্ডেশন এ উপজেলার ইউনিয়ন পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে ইউনিয়নগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন এবং সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
এ ধারাবহিকতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ১টি ও ইউনিয়ন পর্যায়ে ৮টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে মোট ৯ সেট দুর্যোগের ঝুঁকি হ্রাস উপকরণ বিতরণ করা হয়। প্রতি সেট উপকরণের মধ্যে ছিল হ্যান্ড মাইক, পেট্রোল কড়াত, লাইফ জ্যাকেট, গাম বুট, রেইন কোট, হেলমেট, টর্চ, স্ট্রেচার, ফার্স্ট এইড বক্স, ৪০ ফুট রশি এবং মালামাল সংরক্ষণের জন্য একটি স্টিলের ট্রাংক সহ ১৯ ধরনের উপকরণ।

সংলাপ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, উপক’লীয় এ জনপদে জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সংকট হলেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার জনগোষ্ঠি। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এক অপরের সহায়ক হিসাবে সকলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com