শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেতাগীতে ৪দিন ব্যাপি গাভী পালন বিষয় নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতাগীতে ৪দিন ব্যাপি গাভী পালন বিষয় নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন
১৩৮

বরগুনার বেতাগীতে চার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণে প্রশিক্ষণে আধুনিক গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা পেয়ে উদ্বুদ্ধ ও উৎসাহী হয়েছে খামারিরা।

দুগ্ধ খাতের উন্নয়ন ও খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় এ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ, বিশেষ অতিথি, ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবদ্ধক মো: মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, বরগুনা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো: এমাদুল হক, উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু, মো: কামাল হোসেন, লায়ন শামীম সিকদার, মহসিন খান, মিজানুর রহমান ডব্লিউ, কোয়েল সিকদার, ফোরকান ইসলাম ইমারত, ইমরান হোসন ও সুজন আরিফ।
সমাপনি অনুষ্ঠানে প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ ভার্চুয়ালি বক্তব্যে উল্লেখ করেন, দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প একটি বৈষম্যবিরোধী প্রকল্প – যেখানে দুধের ঘাটতি আছে সেসব উপজেলায় দুধের উৎপাদন বৃদ্ধি করত: পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। এখানে খামারিদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রচুর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। বেতাগী উপজেলা হবে দুগ্ধ উপজেলা তথা ডেইরি জোন অর্থাৎ দুধ ও দুগ্ধজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে চার দিনব্যাপী এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ এবং বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. আতিকুল ইসলাম, বরগুনা জেলা সমবায় কর্মকর্তা হারুণ অর-রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম ও সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবদ্ধক মো: মিজানুর রহমান।

বেতাগী পৌর এলাকার নারী প্রশিক্ষনার্থী খামারী কার্ণিজ ফাতিমা, জান্নাতুল ফেরদৌসী, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের প্রশিক্ষনার্থী খামারি গোলাম রাব্বানী ও সুলতানা নারগিস বলেন, এই প্রশিক্ষণ থেকে যে ধরনের দিকনির্দেশনা পেয়েছি তাতে উপকৃত ও উদ্বুদ্ধ হয়েছি। যা আমাদের আগমীতে আধুনিক গাভী পালন ও বেশি দুগ্ধ পেতে খুবই কাজে লাগবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com