শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনাপোলে নিহত আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

বেনাপোল প্রতিনিধি   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনাপোলে নিহত আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার
২৯

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত পরিবারকে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ থেকে বেনাপোলের নিহত আব্দুল্লাহর পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪ টার দিকে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় তার বাবা আব্দুল জব্বার ও মাতা মোসাঃ মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন।

একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়। এ সময় শার্শা উপজেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা: মো নাসিম জামান রিফাত এবং বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহেরসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা পড়া করতো।

আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরি করে আমাদের শেষ বয়সে দেখা শোনা করবে। সে আশা পূরণ হলো না। তার মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com