শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া মাহফিল

আনোয়ার হোসেন:   |   রবিবার, ১৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া মাহফিল
১২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগষ্ট) দুপুরে বুড়াইল কলেজ চত্বরে দোয়া মাহফিল ও আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সহ প্রতিষ্ঠানে কর্মরত প্রভাষক ও শিক্ষকবৃন্দ এ উপলক্ষে আলোচনায় বক্তব্য দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ও আহত হওয়া সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, ‘সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশগ্রহন করে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com