শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতার আচরণের নিন্দা ও শাস্তির দাবি

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতার আচরণের নিন্দা ও শাস্তির দাবি
১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় নেতা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণের নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-এর জেলা সভাপতি ডা. ময়েজ উদ্দিন।

সোমবার (৫ মে) দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত ডক্টর অসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম জেলা কমিটির যৌথ সংবাদ সম্মেলনে নিন্দা ও শাস্তির দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ড্যাব সভাপতি বলেন, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ছাত্ররা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের রুমে অশালীন, অভদ্র ও আক্রমনাত্মক আচরণ করেন। তারা কোনো প্রোটোকল অনুসরণ না করে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীদের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টেন্র হার্ডকপি ও সফট কপি দাবি করেন। তখন তাদের তথ্য অধিকার আইনের নিয়ম অনুযায়ী আসতে বললে তারা অস্বীকৃতি জানান। একপর্যায়ে তারা হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ইসমাইল হোসেনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দালাল বলে অসদাচরণ করে হুমকি দেন।

এ ঘটনায় ড্যাব ও এনডিএফ ওই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, আরএমও ডা. আব্দুস সামাদ, এনডিএফ সভাপতি ডা. এ.কে এম মহিউদ্দিন, ডা. মাহফুজার রহমান, ডা. ইসমাইল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ৮ দফা দাবী নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে যান এবং কথাবার্তার একপর্যায়ে ডা. ইসমাইল হোসেন এর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এসময় ছাত্ররা ডাঃ ইসমাইল হোসেনকে দালাল বলে কটাক্ষ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com