তাজ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি: | শুক্রবার, ১৫ মে ২০২৬ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, ছাত্র-জনতা বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশায় জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমরাও একটি বৈষম্যহীন সমাজ চাই।
সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে চাই। আর এজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নাই। গণতান্ত্রিক দেশে ভিন্ন দল ও মত থাকতে পারে। ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীন কায়েমে সকল ইসলামী দলকেও সকল ভেদাভেদ ভুলে এক হতে হবে। তিনি বলেন, ইসলাম বিদ্বেষীরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় এক বাক্যে বাঁধা হয়ে দাঁড়াতে পারে, তাহলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কেন এক হতে পারবে না। এর একটি মাত্র কারণ। সেটি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ হতে বাঁধা সৃষ্টি করছে। তাই আমাদের শপথের আলোকে আজীবন পবিত্র, স্বচ্ছ ও শৃঙ্খলিত জীবন পরিচালনা করতে হবে।
১৪ ও ১৫ মে, ২০২৬ ইং বৃহস্পতি-শুক্রবার
২ দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মানছুরুল হকের সঞ্চালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্রগাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান, চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য ও রাঙ্গামাটি জেলা তদারককারী জাফর সাদিক, চট্রগ্রাম অঞ্চল টিম সদাস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকি, এড. হারুনুর রশিদ, এড. আব্দুস সালাম, এবিএম তোফায়েল আহমদ, মোঃ নুরুল করিম, আবু উবায়দাসহ বিভিন্ন পর্যায়ের জেলার দায়িত্বশীল ও সংগঠনের রুকন/সদস্যবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ শাহজাহান বলেন, ইসলাম মানুষের মুক্তির সনদ। ইসলাম ব্যতীত মানুষের সঠিক কোন পথ নাই। ইসলাম থেকে সমাজ বিচ্ছিন্ন হলেই সমাজে নানা রকম বৈষম্যের সৃষ্টি হয়। অশান্তি তৈরি হয়। মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়। যা বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দ্বারা সমাজে বিদ্যমান ছিল। আওয়ামী লীগের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার প্রাথমিক বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য জনগণের মাঝে ইসলামের সৌন্দর্য, ইসলামী শিক্ষা ও ইসলামী রাষ্ট্রের সুফল তুলে ধরে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে নাগরিক হিসেবে প্রত্যেককে ইসলামের পতাকাতলে নিয়ে আসতে হবে। ইসলামের পতাকাতলে ভিন্ন ধর্মের মানুষ পূর্ণ নিরাপদ। এটি আল্লাহর বিধান। নৈতিকতা বিহীন মানুষ দিয়ে কখনো সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। আর তার জন্য প্রয়োজন জামায়াতে ইসলামীর সকল সদস্যদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে, শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে।
শিসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের স্বমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আস্থা ও নির্ভরতার সাথে কাজ করতে পারলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব ইনশাআল্লাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com