মাহদী হাসান | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ ৩০ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪ টায় ❝তিস্তা বাঁধের স্থায়ী সমাধান, উত্তরবঙ্গের মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে❞ জাতীয় প্রেসক্লাবের (শাহবাগ) সামনে ‘মানববন্ধন’ করেছে উত্তরবঙ্গ সচেতন কওমী ছাত্রসমাজ। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি মুহাম্মাদ আরশাদ হুসাইন বলেন – ❝বেশ কয়েকদিন উত্তরাঞ্চলের অনেক এলাকা ভারতের পানি আগ্রাসনের শিকার হয়ে পানিবন্দী জীবনযাপন করছে। এহেন অবস্থায় তাদের সহায়তায় রাষ্ট্রের এগিয়ে আসা অতীব জরুরী ছিল। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবিষয়ে এখন পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এবিষয়ে দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।
উক্ত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন “ দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে যে অর্থ সংগ্রহীত হয়েছে ; তার অবশিষ্ট অর্থ উত্তরঞ্চলের পানিবন্দী মানুষের সহায়তায় ব্যায় করা হোক” উক্ত মানববন্ধনে আরেক বিশেষ অতিথি মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে মিজান বলেন : বিগত সরকার ভারতের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তির বিনিময়ে তিস্তার পানি ক্রয় করে নিয়ে আসতো, বর্তমান সরকার যদি একই পথে হাঁটার চেষ্টা করে, তাহলে দেশের আপামর ছাত্রসমাজ চুপ করে ঘরে বসে থাকবেনা। আবারও তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে।
এছাড়াও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে- তিস্তা বাঁধের স্থায়ী সমাধান ও উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণের ও বন্যাকবলিত এলাকায় রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর জোর দাবি জানান. এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত উত্তরবঙ্গের সচেতন কওমী ছাত্রসমাজ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com