শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

তৌফিক আলম চৌধুরী   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোট এর আলোচনা সভা অদ্য ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্হ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ক্লাবে চট্টবাণী সম্পাদক নুরুল কবির’র সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা বিশেষ প্রতিনিধি মুনীর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল’র সাবেক সদস্য, চট্টগ্রামের সাংবাদিক সমাজের অভিভাবক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরাম’র কেন্দ্রীয় পরিষদ’র সভাপতি, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম’র সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব’র সদস্য মিজানুর রহমান চৌধুরী।

সাংবাদিকদের মধ্যে আলোচনায় অংশ নেন এম আর তাওহীদ, মোঃ নজির উদ্দিন চৌধূরী, মোঃ দিদারুল বেলাল, ওসমান জাহাঙ্গীর, শহিদুল ইসলাম দুলদুল, ইফতেখার হোসেন, আ.ন.ম. তাজওয়ার আলম, মোঃ সাকিব, মোঃ আজম খান, সাজ্জাদ উদ্দিন, মোহাম্মদ মাসুম, মোঃ হাসানুল আলম, মোঃ সাকিব, মোঃ তৈয়ব চৌধুরী, মোঃ আমিনুল হক, কাউছার সোহেল, মোঃ ওসমান গণি, ঝুমা আকতার, শামসুল ইসলাম রানা, অরুন নাথ, মোঃ রাশেদুল আজিজ, এম ডি এইচ রাজু, জহিরুল ইসলাম বাবর, সাইফুর রহমান সাইফু, মোঃ মাসুদ, সৈয়দ আবদুল্লা মজুমদার, মোঃ রাকিব, আমিনুল হক রিপন, তৌফিক আলম জোহাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যে সকল তথাকথিত সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে টাকার পাহাড় গড়ে তুলেছেন তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, দেশের কালোবাজারীরা সংবাদপত্রে বিনিয়োগ করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে, পেশার স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com