শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বোয়ালখালীতে জ্যাকেট ফ্যাক্টরিতে আগুন, ১ঘন্টায় নিয়ন্ত্রনে

ইসমাইল ইমন   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোয়ালখালীতে জ্যাকেট ফ্যাক্টরিতে আগুন, ১ঘন্টায় নিয়ন্ত্রনে

চট্টগ্রামের পূর্ব কালুরঘাট বোয়ালখালী এলাকায় জ্যাকেট তৈরির কারখানা এভালন গার্মেন্টসে হঠাৎ আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আরাকান সড়কের পূর্ব কালুরঘাটে উৎসুক জনতার ভীড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। খবর পেয়ে ছুটে আসতে থাকে কারাখানায় কর্মরতদের আত্মীয়-স্বজনরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কারখানাটির কোয়ালিটি

সুপারভাইজার মো.ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সকলেই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোনের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগুন ঘটনার পর পর প্রথমে বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিস সহ আরও ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানার ৪ তলায় আগুন যেনো অন্য তলায় যেতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আগুন লাগার বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com