শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার
১৪১

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সীমান্তে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় তরিকুল ইসলাম ইমন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করেছে ভৈরব থানা ফাঁড়ির নৌ পুলিশ।

নিহত তরিকুল ইসলাম হোসেনপুর পৌর সদরের মীর পাড়ার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীর এর ছেলে ও স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নীচে লাশটি ভাসছিল। এ সময় লাশটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে । পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় । গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন,খবর পেয়ে সকাল থেকে আমরা লাশটি উদ্ধার করতে ভৈরব নৌ পুলিশকে অবহিত করি। নিহতের পরিবারের সূত্রে জানা যায়,সোমবার(১৬ মার্চ) রাত আনুমানিক ১২ টার পর থেকে ইমনের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরদিন মঙ্গলবার ব্রহ্মপুত্র নদে ইমনের ভাসমান লাশের সন্ধান মিলে। পরে সেখানে গিয়ে ওই লাশটি নিখোঁজ হওয়া ইমনের বলে নিশ্চিত করেন তার পরিবারের লোকজন ।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক মো : কামরুল হাসান জানান, নিহতের লাশের সুরতহাল দেখা যায়, কন্ঠ নালী ও মাথার পিছনে বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও হাত সহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে । ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার জানান, নিহতের লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com