শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিমিয়ার লীগ ফাইনাল: ‘আমরা বন্ধু একাদশ’ চ্যাম্পিয়ন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিমিয়ার লীগ ফাইনাল: ‘আমরা বন্ধু একাদশ’ চ্যাম্পিয়ন
১৭

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া ঈদগাহ মাঠে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ-২০২৬ (সিজন-১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সামাজিক সংগঠন পাওয়ার অফ ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি, যা পুরো আয়োজনকে আরও জমজমাট করে তোলে।

ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ‘আমরা বন্ধু একাদশ’ ও ‘নোমান স্মৃতি পরিষদ’। ১৫ ওভারের উত্তেজনাপূর্ণ এ ম্যাচে প্রথমে ব্যাট করে নোমান স্মৃতি পরিষদ ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ‘আমরা বন্ধু একাদশ’ দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে এবং শিরোপা জিতে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, মোঃ জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবদলের জসিম উদ্দিন ও মামুন আহামেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক এবং সদস্য সচিব তাভীর আহামেদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার অফ ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ তৈমুর এবং সঞ্চালনা করেন আর কে রবিন।
আয়োজকরা জানান, পাওয়ার অফ ইউনিটি এর উদ্যোগে ইতোমধ্যে ৮টি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা।
এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com