শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত শাহাজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের বাসিন্দা এবং আব্দুর রহমানের ছেলে।কারা সূত্রে জানা যায়, বিজয়নগর থানার একটি মামলায় (জিআর-৫৩২/২৫) তাকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাজান মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com