শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দান কর্মসূচির উদ্বোধন

শফিকুল ইসলাম বাদল :   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা দান কর্মসূচির উদ্বোধন
১২

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা প্রথম ডোজের এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (২৪ অক্টোবর) জেলা শহরের সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদানের মধ্যে দিয়ে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ জয়নাল আবেদীন, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহমদুল হাছান, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোপা পাল, মেডিকেল অফিসার ডাঃ এ এফ এস আশরাফুল রহমান হিমেল, সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমজাদ হোসেন রনি, সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞা প্রমুখ।

প্রথমদিনে ৫ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে মোট ১৪৭৮ জনকে এই টিকা দেওয়া হবে।উল্লেখ্য, জেলায় মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় প্রথম প্রর্যায়ে ১০ দিন ব্যাপী ৯ টি উপজেলা ও পৌরসভা সহ ২ হাজার ৪৯৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১ লক্ষ ৯১ হাজার ২০৬ জন ৫ম-৯ম শ্রেণির/সমশ্রেনির ছাত্রীদের প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।

এছাড়া পরবর্তীতে ৩০৬টি ওয়ার্ডে স্থায়ী/ অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৮ দিন ব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী বিদ্যালয় বহিঃভূত ১১ হাজার ২২৮ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com