শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া কুষ্ঠরোগের বিষয় আলোচনা ও জনসচেনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

সফিকুল ইসলাম বাদল   |   বুধবার, ৩১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া কুষ্ঠরোগের বিষয় আলোচনা ও জনসচেনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা
১২

কুষ্ঠরোগ প্রতিরোধ ও আরোগ্য লাভে জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে প্রেসক্লাব মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ও এনজিও সংস্থা প্রয়াসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে কুষ্ঠরোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক সার্ভিল্যান্স মেডিকেল অফিসার মফিজুর রহমান ফিরোজ।এ সময় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে কুষ্ঠরোগ সনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা হলে শারীরিক ক্ষতির পরিমাণ কমে আসে।

 

দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা দেয়া হয়ে থাকে। তাই শরীরে অনুভূতিহীন যে কোন ফ্যাকাসে দাগ হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়াও কর্মশালায় কুষ্ঠরোগ প্রতিরোধে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহনের পাশাপাশি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয়।

 

কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন কার্যালয়ের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াম, ফিল্ড ফ্যাসেলেটেটর মোঃ আরিফুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com