শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হওয়া সাগর মিয়া মৃত্যু

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হওয়া সাগর মিয়া   মৃত্যু
৮৯

ব্রাহ্মণবাড়িয়া সদরের মুন্সেফপাড়ায় ইভটিজিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সাগর মিয়া (৩৫) নামে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।সাগর মিয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও প্রাইভেট কার ভাড়া দিতেন। এর আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরকে গুলি করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হলে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সাগরের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ ওঠে।

এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুন্সেফপাড়ার কয়েকজন মঙ্গলবার তাকে মারধর করে। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় উভয় পক্ষ মিলিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর ওই এলাকায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সেখানে এসে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে স্থানীয়দের একজন প্রকাশ্যে গুলি চালায় এবং সাগরের পায়ে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এদিকে গত বুধবার রাতে সাগরের বাবা আবু সাঈদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা করেন। এতে ইমন ইসলাম, একই এলাকার অনিক মিয়াসহ ১১ জনকে আসামি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির ঘটনায় সাগরের বাবা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এরই মধ্যে ৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com