শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক দলের রিস্কা ভ্যান শ্রমিক সমাবেশে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়

সফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক দলের রিস্কা ভ্যান শ্রমিক সমাবেশে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়

ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের রিক্সা ভ্যান শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ অক্টোবর) বিকাল ৩ টায় জেলা পৌর শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্রমিক সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি জেলা শ্রমিক দলে সভাপতি হেফজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মোস্তাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মুমিনুল হক মুমিন, আনিসুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।

এসময উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ জারু মিয়া , সাবেক জেলা বিএনপি যুগ্ন সম্পাদক আলি আজম, জেলা শ্রমিক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার চৌধুরী, চট্টগ্রাম বিভাগীর নেতা তাপস, জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক বাবু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা ও উপজেলা জাতীয়তাবাদি দল(বিএনপি) এবং যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীণ আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com