ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র সরকারি মহিলা কলেজে নতুন অধ্যাপক হিসাবে যোগদান করলেন আব্দুল হান্নান খন্দকার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও বিভাগীয় প্রধান,তিনি একাধারে লেখক গবেষক, তিনি বিসিএস এসোসিয়েশন এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামের কৃতি সন্তান। বুধবার (৩০জুলাই) সকালে প্রথম কর্মদিবস শুরু করেন। এ সময় তার যোগদান উপলক্ষে কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এস এম শাফিকুল্লাহ এর নেতৃত্বে ফুলের অভ্যর্থনা ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। শুভেচ্ছা বিনিময়ে সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসার ডঃ মোঃ ইব্রাহিম, দর্শন বিভাগে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল হীরা,শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান ।
আরো উপস্থিত ছিলেন মো: সামসুল আরফিন ( আরিফ) আহবায়ক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নবীনগর উপজেলা শাখা, মো: বিল্লাল হোসেন, সিনিয়র জয়েন সেক্রেটারি, নবীনগর উপজেলা শিক্ষক সমিতি, মো: মুখলেছুর রহমান, মো: রশিদুল আলম, মো: আসাদ উল্লাহ,মেজর জাহিদ,মো: শাহিনসহ শিক্ষক বৃন্দ। এর আগে অধ্যাপক আব্দুল হান্নান মুন্সিগঞ্জে সরকারি হরগংগা কলেজর কর্মরত ছিলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুল হান্নান খন্দকার বলেন, কলেজের সার্বিক কাঠামোগত উন্নয়ন ও সংস্কারের কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিবে জানান তিনি।