শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত-১,আহত-২০

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে  নিহত-১,আহত-২০
২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আফরোজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আরও ২০ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালু মিয়া গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের ধনু মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমাসহ আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল ৫টার দিকে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ধনু মিয়া পক্ষের আফরোজ আলী ঘটনাস্থলেই নিহত হন।

তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com